উখিয়ায় বজ্রপাতে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেপটখালী সমুদ্রসৈকতে গতকাল রোববার সকাল ১০টার দিকে বজ্রপাতে মোহামঞ্চদ বাবুল (২৫) নামে এক যুবক মারা গেছেন। বাবুল স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আবদুল্লাহর ছেলে। এ সময় ভুট্টো (৩০), ধলাইয়া (২৩) ও কামাল (২৩) নামের আরও তিনজন আহত হন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাবুলের বাবা মো. আবদুল্লাহ জানান, সকালে বাবুলসহ অপর চারজন নৌকা নিয়ে সমুদ্র উপকূলের চেপটখালীতে মাছ ধরতে যান। সকাল ১০টার দিকে হঠাৎ শুরু হয় বজ্রসহ ঝোড়ো হাওয়া। এ সময় বজ্রপাতে বাবুল ঘটনাস্থলে মারা যান।