উখিয়ায় বজ্রপাতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে গতকাল সোমবার দুপুর একটায় বজ্রপাতে টুনু মিয়া (৪৫) মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন মিয়া এর সত্যতা নিশ্চিত করেন।