উখিয়ায় মাটির দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় ভারী বর্ষণে মাটির দেয়াল ধসে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পালংখালী ইউনিয়নের মধ্যম ফারির বিল গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সময় ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে ফাহিমা ইয়াছমিন (৭) ও ভাতিজা জিনাইদুল হাছান (৫) তাদের নবনির্মিত মাটির ঘরের বারান্দায় বসে খেলছিল। একপর‌্যায়ে পাহাড়ি ঢলে দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই তারা চাপা পড়ে মারা যায়। উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।