প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সমকাল-এর উখিয়া প্রতিনিধি গফুর মিয়া চৌধুরীকে মোটরসাইকেলচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে পেশাগত কাজ সেরে সাংবাদিক গফুর মিয়া চৌধুরী ও ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক হেঁটে রাজাপালং ইউনিয়নের দরগাহবিলের গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বড়ডেপা স্থানে পৌঁছানোর পর উখিয়া সদরের ঘিলাতলী পাড়ার শফি প্রকাশ শইফ্যা ড্রাইভার মোটরসাইকেলচাপা দিয়ে গফুরকে হত্যার চেষ্টা চালায়।