উখিয়ায় যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় সোনারপাড়া এলাকা থেকে গতকাল বুধবার অজ্ঞাতপরিচয় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাঈদ মিয়া বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরনে ছিল গেঞ্জি ও প্যান্ট। তিনি জানান, এ ঘটনায় উখিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।