উখিয়ায় রেইনকোট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পক্ষ থেকে কক্সবাজারের উখিয়ায় কর্মরত সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উখিয়া সংবাদ বিতানে নয়জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। রেইনকোট বিতরণকালে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন, প্রথম আলোর উখিয়া প্রতিনিধি রতন কান্তি দে, সাংবাদিক সরওয়ার আলম শাহীন, পত্রিকার পরিবেশক আমিন উল্লাহ প্রমুখ।