উখিয়ায় সৈকতে রোহিঙ্গাদের আহাজারি

সেনাবাহিনীর অত্যাচারের ভয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া থেকে পালিয়ে আসার সময় নৌকাডুবিতে স্বজন হারিয়ে আহাজারি করছেন অনেক রোহিঙ্গা। আজ শুক্রবার সাগর পাড়ের বালুরচরে ত্রিপলে নিচে বসে অনেককেই বিলাপ করতে দেখা যায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের বহনকারী নৌকাটি উখিয়া উপকূলের কাছে ডুবে যায়।
হাফছা খাতুন (৫৮) বলেন, নৌকাডুবির পর থেকে তিনি নাতি ও দুই মেয়েকে খুঁজে পাচ্ছেন না। তাদের নৌকায় শিশু, নারী-পুরুষসহ ৮০ জনের মতো যাত্রী ছিল। কক্সবাজারের উখিয়ার দিকে আসার সময় ইনানীর ‘পাটোয়ারটেকে’ পাথরে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় রহিমা খাতুন (৩৫) হারিয়েছেন ৫ বছরের মেয়ে শফিনা লাইলা বেগম হারিয়েছেন ৩ বছরের ছেলে জামালকে।
হাফছা খাতুন তিনি আরও বলেন, গত ১৭ সেপ্টেম্বর রোববার বিকেলে সেনা সদস্যরা আমাদের গ্রামে হামলা চালায়। এসময় তাঁরা হেলিকপ্টর থেকে গুলি ও তেল ছোড়ে। পরে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।