উখিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হোটেল শ্রমিক মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হোটেল শ্রমিক মো. সোহেল (২০) তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। জানা যায়, উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের দিনমজুর জাফর আলমের ছেলে উখিয়া সদরে হোটেল আরাফাতের শ্রমিক মো. সোহেল গত শনিবার সকালে মোটরসাইকেলযোগে কক্সবাজার যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক দেখে ওই দিনই তাঁকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।