উখিয়ায় ১০ মালয়েশিয়াগামী যাত্রী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গত বুধবার রাত ১১টায় ১০ জন মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করেছে।
তাঁরা হলেন মহেশখালী উপজেলার আবদুল আজিজ (৩০), মো. নেছার (২৩), মো. করিম (২১), মো. বেলাল (৪০), শফি আলম (১৮), শাহজাহান (২৫), মো. সরওয়ার (২৭), সাইফুল ইসলাম (১৮), টিটু দেব (১৮) ও আলী আহমদ (৩০)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের মাথাপিছু ৩০ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে দালালেরা সমুদ্রপথে মালয়েশিয়া পাঠাচ্ছিলেন। দালালদের ধরার চেষ্টা চলছে।