উখিয়ায় ১৪টি বুদ্ধমূর্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলায় মিয়ানমার থেকে অবৈধভাবে আসা কাঠের তৈরি ১৪টি বুদ্ধমূর্তি আটক করা হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টায় মরিচ্যা যৌথ তল্লাশি চৌকির বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মূর্তিগুলো আটক করে। ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বিভাগীয় মামলা করা হয়েছে।