উখিয়ায় ২৭ দিন পর মাদ্রাসাছাত্রীর লাশ উত্তোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের মাদ্রাসার ছাত্রী মরিয়ম বেগমের (১৫) লাশ ২৭ দিন পর গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কবর থেকে উত্তোলন করা হয়েছে।কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ লাশ উত্তোলন করে। মরিয়ম ওই গ্রামের আমির হামজার মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গত ২৬ এপ্রিল দুপুরে চাকবৈঠা গ্রামের মাদ্রাসার ছাত্রী মরিয়ম বেগমকে পার্শ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া গ্রামের মো. শিবলী ছবি তোলার কথা বলে উখিয়া সদর স্টেশনের লিটন স্টুডিওতে নিয়ে আসেন। এ সময় স্টুডিওর মালিকের ছেলে সোহেল নাথ ওরফে রানা শিবলীকে তাড়িয়ে দিয়ে ছাত্রীকে যৌন নির্যাতন করেন। রাতে বাড়ি ফিরে ছাত্রী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।