উখিয়ায় ৩টি ও রামুতে ১টি বুদ্ধমূর্তি উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকা থেকে গত বুধবার রাত সাড়ে আটটায় আরও তিনটি পিতলের বুদ্ধমূর্তি উদ্ধার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা এই মূর্তিগুলো উদ্ধার করেন। এ সময় মূর্তি পাচারের অভিযোগে দুজন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন জাফর আলম ওরফে দিপু (৩৯) ও ইমাম হোসেন (৩০)। তাঁরা কুতুপালং রোহিঙ্গাশিবিরের তালিকাভুক্ত শরণার্থী।এর সত্যতা নিশ্চিত করে অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-৭ কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর সারওয়ার-ই-আলম প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া বুদ্ধমূর্তিগুলো গত ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধমন্দির থেকে লুট করা হয়েছিল।সংশ্লিষ্ট সূত্র জানায়, কুতুপালং রোহিঙ্গাশিবিরের শরণার্থী জাফর আলম মূর্তি বেচাকেনা ও পাচারের সঙ্গে জড়িত। রামু ও উখিয়ার বৌদ্ধমন্দির থেকে লুট হওয়া কিছু মূর্তি জাফরের কাছে রয়েছে—এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা গোয়েন্দা নজরদারি শুরু করেন। বুধবার রাতে জাফর আলম বিক্রির জন্য মূর্তি তিনটি কুতুপালং বাজারে তাঁর নিজস্ব ওষুধের দোকান ‘জাফর হারবাল সেন্টার’-এ লুকিয়ে রাখেন। এরপর র‌্যাবের সদস্যরা দোকানে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করেন এবং জাফর আলম ও কর্মচারী ইমাম হোসেনকে গ্রেপ্তার করেন।রামুতে বুদ্ধমূর্তি উদ্ধাররামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বৈলতলী গ্রাম থেকে পুলিশ বুধবার রাত ১২টায় পিতলের আরেকটি বুদ্ধমূর্তি উদ্ধার করেছে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। মূর্তিটির ওজন ৯৬০ গ্রাম, উচ্চতা ছয় ইঞ্চি।