প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের উগ্রপন্থীদের নির্মূল করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞানমনস্ক লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায়। জাতীয় জাদুঘরের সামনে গতকাল শনিবার বিকেলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততর করা, সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদীদের কঠোর হস্তে দমন ও জামায়াত-শিবির নিষিদ্ধসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে অজয় রায় বলেন, ‘বাংলাদেশের উগ্রপন্থীদের আমরা চিহ্নিত করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ, এই উগ্রবাদীদের নির্মূল করুন। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করান।’