উচাইল গ্রাম পুরুষশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের উচাইল গ্রামের সর্বত্র পুলিশ আতঙ্ক। কোনো মোটরসাইকেলের আওয়াজ বা প্যান্ট পরা লোকজন দেখলেই গ্রামের পুরুষেরা বাড়িঘর থেকে পালিয়ে যান।গত সোমবার হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে একটি ভূমির দখল বুঝিয়ে দিতে গেলে গ্রামবাসী ভূমির দাবিদারকে ভুয়া হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ গ্রামবাসীর হামলায় হবিগঞ্জের নির্বাহী হাকিম মাহমুদুর রহমান ও দুই পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন। এ ঘটনায় মঙ্গলবার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী হাকিম মাহমুদুর রহমান নিজে বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলায় সদর উপজেলার উচাইল গ্রামের চার হাজার মানুষকে আসামি করা হয়।গতকাল বৃহস্পতিবার সকালে উচাইল গ্রামে গেলে নারীরা জানান, সোমবারের ঘটনায় মামলা হওয়ার পর গ্রাম এখন অনেকটা পুরুষশূন্য।গ্রামের আবদুস সালাম ও রফিক মিয়া বলেন, জায়গার প্রকৃত মালিক ছিল একটি হিন্দু জমিদার পরিবার। এ পরিবারের কেউ দেশে নেই বা বেঁচে নেই। এ সুযোগে জাকিয়া পারভিন ভুয়া কাগজপত্র তৈরি করে ক্রয়সূত্রে মালিক সাজতে চান।জমির দাবিদার জাকিয়া পারভিন বলেন, ক্রয়সূত্রে তিনি এ জায়গার মালিক। তাঁর নামে জমির নামজারি হয়েছে। কিছু লোক তাঁর কাছে চাঁদা না পেয়ে প্রতিবন্ধকতা তৈরি করছে।হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সরকারি কাজে বাধাদানের ঘটনায় এ মামলা করা হয়।