উচ্চ আদালতে ছয় মাসে ৬০ হাজার মামলা নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের ২০১০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়েছে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের এই প্রতিবেদন হস্তান্তর করেন।এ সময় রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি জানান, গত ছয় মাসে উচ্চ আদালতে বিচারাধীন ৬০ হাজার মামলা নিষ্পত্তি করা হয়েছে। এখন উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা দুই লাখ ৯৫ হাজার। আগে এই সংখ্যা ছিল তিন লাখ ৫৫ হাজার। কমিশন ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ৮১৫ জন সহকারী জজ ও বিচারিক হাকিম নিয়োগের জন্য সুপারিশ করেছে বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি এমদাদুল হক, সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ, আইনসচিব সহিদুল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন জাকির হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলাম, ঢাকা জেলা জজ মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।