প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চেম্বারের নির্বাচন নিয়ে উচ্চ আদালতের এক মাসের স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চেম্বার পরিচালনা বোর্ড। গতকাল সোমবার বিকেলে চেম্বারের বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চেম্বারের ২৪ পরিচালকের মধ্যে ২১ জন উপস্থিত ছিলেন। ১২ নভেম্বর উচ্চ আদালত চট্টগ্রাম চেম্বার নির্বাচনের ওপর এক মাসের স্থগিতাদেশ দেন। এ সময়ের মধ্যে ভোটার তালিকায় অসংগতি দূর করারও আদেশ দেওয়া হয়। আদালতের এ আদেশ অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর চেম্বারের নির্বাচন হওয়ার সুযোগ নেই। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড। এ সিদ্ধান্ত নেওয়ার কথা স্বীকার করেছেন চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ।