উচ্চ আদালতের বিচারকাজ বাংলায় হওয়া উচিত: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (ডানে) ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক আইনজীবী পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। ছবি: মনিরুল আলম

উচ্চ আদালতের বিচারকাজ বাংলা ভাষায় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, নিম্ন আদালতে ইতিমধ্যে বাংলায় বিচার কাজ চালু হয়েছে। উচ্চ আদালতে এটা হওয়া দরকার। আজ বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশীয় সাংস্কৃতিক আইনজীবী পরিষদ আয়োজিত ‘মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি’ শীর্ষক ওই আলোচনা সভা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘উচ্চ আদালতের কয়েকজন বিচারপতি ইতিমধ্যে বাংলায় রায় দিচ্ছেন। আমিও চিন্তা করছি দুএকটি রায় বাংলায় দেওয়ার জন্য।’

আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন।