উচ্চ বেতন কাঠামোর দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচ্চতর বেতন কাঠামো প্রদানের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল চত্বরে ওই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুহম্মদ আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক এ কে এম রায়হান উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হক। পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকেরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন খুবই কম। তাই উচ্চতর বেতন কাঠামো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।এর আগে দাবি আদায়ের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় এলাকায় শোভাযাত্রা করেন।