উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন ২০১৬ খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, আইনটি চূড়ান্ত হলে দেশের সব সরকারি ও বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানকে এই কাউন্সিলের অনুমতি নিতে হবে। আ​ইনের ৬ নম্বর ধারায় বলা হয়েছে, কাউন্সিল গঠন ​হবে ১৩ সদস্য নিয়ে। এর মধ্যে একজন চেয়ারম্যান থাকবেন। চারজন পূর্ণকালীন ও আটজন খণ্ডকালীন সদস্য থাকবেন।

শফিউল আলম সাংবাদিকদের জানান, যৌক্তিক কারণে এবং শুনানি সাপেক্ষে কাউন্সিল অ্যাক্রেডিটেশন বাতিল করতে পারবে।