উচ্চতর শিক্ষার সুযোগ ও নতুন পদ সৃষ্টির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চতর শিক্ষার সুযোগ ও নতুন পদ সৃষ্টিসহ বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছেন ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা। গতকাল রোববার তাঁরা রাজশাহী ও বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করে দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে বর্তমানে প্রায় ২০ হাজার ডিপ্লোমা চিকিৎসক রয়েছেন। যাঁরা গ্রামে গ্রামে সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এক সময়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স এখন চার বছরের করা হয়েছে। কিন্তু চার বছর পর ডিপ্লোমা চিকিৎসক হওয়ার পরও তাঁরা চিকিৎসক লিখতে পারছেন না।
রাজশাহীতে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বরিশালে বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।