উচ্চবিত্তের লোভের কারণে নষ্ট হচ্ছে ঢাকার ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার ‘নগর ভাবনা’ শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠানে অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, উচ্চবিত্ত মানুষের লোভ ও বৈষম্যগত দৃষ্টিভঙ্গির কারণে ঢাকার ঐতিহ্য নষ্ট হচ্ছে। ঢাকা শহর এমন শহরে পরিণত হয়েছে, যেখানে সিস্টেম অনুসারে ইতিহাস, ঐতিহ্যকে ধ্বংস করা হচ্ছে। ৪০০ বছরের ঢাকার কোনো মৌলিক পরিবর্তন হয়েছে কি না, তা আজ প্রশ্নের সম্মুখীন।গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে নৃবিজ্ঞান বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থীরা বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আইনুন নাহার, অধ্যাপক ফারজানা ইসলাম, শিক্ষক রেজওয়ানা করিম এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক এ কে এম আবুল কালাম উপস্থিত ছিলেন। বিষয়ের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান খান। অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, পরিকল্পিতভাবে নগর গঠন করতে হলে আবাসিক ও বাণিজ্যিক এলাকা আলাদা করতে হবে।