উচ্চমাধ্যমিকে উন্নীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সিটি করপোরেশন পরিচালিত ভোলানন্দ নৈশবিদ্যালয় উচ্চমাধ্যমিকে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। এসএসসি পরীক্ষায় নৈশবিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা করে সিটি করপোরেশনের শিক্ষাসংক্রান্ত স্থায়ী কমিটি গত মঙ্গলবার সভা করে এ সিদ্ধান্ত নেয়।
সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর জানায়, ঝরে পড়া শিক্ষার্থীদের বিনা খরচে লেখাপড়ার সুযোগ করে দিতে ভোলানন্দ নৈশবিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা হচ্ছিল। এবারের এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষা দিয়ে ১৭ জন উত্তীর্ণ হওয়ায় উচ্চমাধ্যমিকে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।