উচ্চমাধ্যমিকে ভর্তি বাণিজ্য বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি-বাণিজ্য বন্ধ করা এবং খুলনায় ছাত্রফ্রন্ট নেতা সঞ্জিত মণ্ডলের ওপর হামলার বিচারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
রাজধানীর প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নানা সংকট তৈরি হয়েছে। প্রথম সংকট হলো, কলেজ নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিম্নমানের কলেজ বেছে নিতে হচ্ছে। দ্বিতীয় সংকট, শিক্ষার্থীদের কাছ থেকে কলেজগুলো অতিরিক্ত ফি আদায় করছে। আর তৃতীয় সংকট, ছাত্রলীগের নেতা-কর্মীরা সারা দেশে ভর্তি-বাণিজ্য করছেন।