উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডা হাইকমিশন ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে গতকাল বুধবার বিকেলে কানাডায় উচ্চশিক্ষা-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চেম্বারের মিলনায়তনে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ পড়েন কানাডা হাইকমিশনের সিনিয়র একাডেমিকস-পাবলিক অ্যাফেয়ার্স অ্যাডভাইজর শাহীন ইসলাম। এতে উপস্থিত ছিলেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, জাহেদ হোসেন মিয়াসহ কানাডায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।