প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ব্যবস্থাপনায় বাংলাদেশে কানাডা হাইকমিশনের উদ্যোগে ‘কানাডায় উচ্চশিক্ষা’ শীর্ষক এক সেমিনার গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য ড. সাইফুল ইসলাম সেমিনারে স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডা হাইকমিশনের শিক্ষাবিষয়ক উপদেষ্টা শাহীন ইসলাম। তিনি কানাডায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। কানাডায় উচ্চশিক্ষায় আগ্রহী চুয়েটের শিক্ষক ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েটের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক আহসানুল হাবীব, নুসরাত জাহান, যন্ত্রকৌশল বিভাগের আমিনুল ইসলাম রানা, জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান প্রমুখ।