প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল বুধবার উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের পশ্চিম গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জিআরই সেন্টারের পরিচালক ফরহাদ হোসাইন মাছুম। সেমিনারে বিদেশে উচ্চশিক্ষার পূর্বপ্রস্তুতি এবং বিদেশে গমন-পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করা হয়।