উচ্চশিক্ষায় এগিয়ে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায় সংবর্ধনায় শিক্ষার্থীদের সঙ্গে (পেছনে বাঁ থেকে) কাজী জাহিদুল হাসান, পারভীন হাসান, বেগজাদী মাহমুদা নাসির, ফেরদৌস আলী ও মালেকা বেগম l ছবি: প্রথম আলো
বিদায় সংবর্ধনায় শিক্ষার্থীদের সঙ্গে (পেছনে বাঁ থেকে) কাজী জাহিদুল হাসান, পারভীন হাসান, বেগজাদী মাহমুদা নাসির, ফেরদৌস আলী ও মালেকা বেগম l ছবি: প্রথম আলো

মেয়েদের উচ্চশিক্ষায় দেশ অনেক পিছিয়ে আছে, সমাজ বাস্তবতার সঙ্গে তাঁদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। তাই সব প্রতিকূলতা অতিক্রম করে নিজ প্রত্যয়ে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ও জেন্ডার স্টাডিজ বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট উত্তীর্ণ প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সোশিওলজি ও জেন্ডার স্টাডিজ বিভাগের সদ্য আন্ডারগ্র্যাজুয়েট উত্তীর্ণ শিক্ষার্থী মাছুমা আক্তার, শামীমা সুলতানা, সঞ্জনা ধর, মৌসুমী খানম ও শারীকা তাসনীমকে সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা বলেন, মেয়েদের উচ্চশিক্ষায় অবদান রাখতে দেশে প্রথম এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তাই মেয়েরা উচ্চশিক্ষিত হয়ে নিজ জীবনে প্রতিষ্ঠিত হবেন, অবদান রাখবেন দেশ ও জাতির জন্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক বেগজাদী মাহমুদা নাসির ও সদস্য কাজী জাহিদুল হাসান, উপাচার্য পারভীন হাসান, রেজিস্ট্রার মিসেস ফেরদৌস আলী, সোশিওলজি ও জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মালেকা বেগম, অভিভাবক মুসলিম উদ্দিন, তানভীর রুসমত প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রভিশনাল সার্টিফিকেট প্রদান করেন অধ্যাপক বেগজাদী মাহমুদা নাসির৷ এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন মালেকা বেগম৷ এ সময় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন৷
অনুষ্ঠানটি পরিচালনা করেন সোশিওলজি ও জেন্ডার বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জোবায়রা বিশ্বাস। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন৷