প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার বিকেলে বঙ্গভবনে ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনের বার্ষিক প্রতিবেদন, ২০১৫ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।
প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণ প্রজন্ম যাতে সাফল্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সে জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যসূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতেও এ সময় ইউজিসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।