প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চারক আবৃত্তি কুঞ্জের ‘কবি ও কাব্য-কথার সমন্বয়’ শিরোনামের অনুষ্ঠান ১৬ জানুয়ারি নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এটি সংগঠনের নিয়মিত আয়োজন। এবার বসল দশম আসর।
অনুষ্ঠানে কবি স্বপন দত্ত, আসাদ মান্নান ও অরুণ সেনের উপস্থিতিতে তাঁদের কবিতা আবৃত্তি করা হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টায় আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই মঞ্চে আসেন কবি অরুণ সেন। তাঁর উপস্থিতিতে মঞ্চে একে একে কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। এরপর মঞ্চে আসেন কবি আসাদ মান্নান ও স্বপন দত্ত।
আবৃত্তি করেন অঞ্চল চৌধুরী, হাসান জাহাঙ্গীর, মশরুর হোসেন, সাজ্জাদ তপু, দেবাশীষ রুদ্র, মৌসুমী চক্রবর্তী, শাহরিয়ার তানজিম, অসীম দাশ, শাহ হোসাইন, জেবুন্নাহার শারমিন, ইসরাত জেরিন, অনিক অভ্র, শামীমা ইয়াসমিন প্রমুখ।