প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের রাজেন্দ্রপুর ও হোতাপাড়া এলাকায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে জুয়া ও অশ্লীল নৃত্যের আসর উচ্ছেদ করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই উচ্ছেদ অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুরের রাজেন্দ্রপুর ও হোতাপাড়া এলাকায় অশ্লীল নৃত্য ও অবৈধ জুয়ার আসর বসানো হয়েছে। খবর পেয়ে গত শনিবার রাতে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।