উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার দুপুরে নগরের জাকির হোসেন বাই লেন এলাকায় অভিযান চালিয়ে নালা ও ফুটপাত থেকে ১২টি ভাসমান দোকান উচ্ছেদ করেছেন। এ সময় ইউনিক এসেট নামের একটি আবাসন প্রতিষ্ঠানকে সড়কের ওপর বালু ও ইট রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।