উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ সদর উপজেলার কাঠিবাজারে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের দুই পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ৭৫টি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। গত রোববার জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অবৈধ এ স্থাপনাগুলো উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর ইউএনও মো. জালাল উদ্দিন। এর আগে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দোকানমালিকদের নোটিশ দেওয়া হয়। কিন্তু সরিয়ে না নেওয়ায় প্রশাসন এ পদক্ষেপ গ্রহণ করে। অভিযানের সময় সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় উপস্থিত ছিলেন।