উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌর শহরের কলেজ রোড, বাসস্ট্যান্ড ও ধুনট রোডের তিনমাথা মোড়ের সড়ক ও ফুটপাত থেকে ওপর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার শেরপুর থানা-পুলিশ এ অভিযান চালায়। এসআই ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, অবৈধভাবে গড়ে ওঠা ৫০টির মতো অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, শুধু মৌসুমি ফল ব্যবসায়ী নয়, যেসব দোকান মালিক শহরের মহাসড়ক ও ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাঁদেরও উচ্ছেদ করতে হবে।