উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের হাজিপাড়া এলাকায় হাজিপাড়া সড়কের দুই পাশে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শারমিন। সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আবু জাফর চৌধুরী প্রথম আলোকে জানান, অভিযানে হাজিপাড়া সড়কের প্রায় তিন কিলোমিটার অংশ থেকে ১৬ জন অবৈধ দখলদারের স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা অংশে সড়ক সম্প্রসারণের কাজ করবে সিটি করপোরেশন।