উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দবাজার হাটের পাশে সরকারি খাসজমি থেকে গতকাল মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত। তিনি জানান, বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দবাজার হাটের পাশে সরকারি সম্পত্তি দখল করে সানাউল্লাহ নুরী নামের এক ব্যক্তি একটি মার্কেট নির্মাণ করেছিলেন। তাঁকে কয়েকবার নোটিশ দেওয়ার পরও তিনি সরকারি জায়গা থেকে সরেননি। গতকাল দুপুরে মার্কেটের দোকানপাট উচ্ছেদ করা হয়।