উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর খাদ্যগুদাম ও নন্দকুঁজা নদীর তীরে গড়ে ওঠা ছয়টি অবৈধ স্থাপনা গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেনের তত্ত্বাবধানে ওই অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাজিরপুর বাজার-সংলগ্ন পরিত্যক্ত খাদ্যগুদাম-সংলগ্ন পাঁচটি ও নন্দকুঁজা নদীর তীরে কতিপয় ব্যক্তি আধা পাকা স্থাপনা গড়ে তুলেছিলেন। মৌখিকভাবে উচ্ছেদের নির্দেশ দিলেও দখলদারেরা কর্ণপাত না করায় এ অভিযান চালানো হয়। পর্যায়ক্রমে অন্য অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।