উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার সাইনবোর্ড থেকে শিবু মার্কেট পর্যন্ত সড়কের দুই পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে ছিল পাকা, আধা পাকা ও কাঁচা স্থাপনা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবুল কাশেম মোহাম্মদ শাহীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বশিরউদ্দিন, সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুর রহমান, উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান প্রমুখ।