প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশন এলাকায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে স্টেশনের পশ্চিম পাশের এবং রেলক্রসিং এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সান্তাহার জংশন স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, রেললাইনের পাশ ঘেঁষে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে ওঠায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ (পশ্চিম) উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। উচ্ছেদ চলাকালে অবৈধ দখলদারদের স্থাপনার কিছু মালামাল প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক খায়রুল আলম, প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা আবদুল মান্নান প্রমুখ।