প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রস্তাবিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গা থেকে দুটি টিনের ছাপরা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদালতের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত ইউএনও রওশন আরা। আদালত সূত্রে জানা গেছে, উপজেলা সদরের লোকাল বাসস্ট্যান্ডের পাশে বারাশিয়া নদীসংলগ্ন ৩০ শতাংশ জমি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য বরাদ্দ দেওয়া হয়। গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অবৈধভাবে দুটি বড় টিনের ছাপরা নির্মাণ করেন পাশের বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের আসাদুজ্জামান। ওই ছাপরা দুটি নির্মাণকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রওশন আরা বলেন, গতকাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছাপরা দুটি উচ্ছেদ করা হয়।