প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের চশমা খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তিনি প্রথম আলোকে জানান, নগরের মেয়র গলি এলাকায় একটি ভবনের শৌচাগার ও রান্নাঘর স্থাপন করা হয়েছে চশমা খালের ওপর। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তাই এটি উচ্ছেদ করা হয়েছে। এদিকে করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের ষোলশহর আবাসিক এলাকায় রাস্তার ওপর ইট-বালু রাখায় দুই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।