প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের জামালখান এলাকায় নালার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। গতকাল রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। নাজিয়া শিরিন বলেন, ‘জামালখান এলাকায় নালা দখল করে ভবনের পাইলিং করা হচ্ছিল। আজ (রোববার) সকালে স্থানীয় লোকজন এর প্রতিকার চাইতে মেয়র মহোদয়ের কার্যালয়ে আসেন। সরেজমিনে নালা দখলের সত্যতা পাওয়া যায়। দখলের কারণে নালাটি সংকুচিত হয়ে পড়েছে। তাই ভবনটির অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছে।’