উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত আছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের আমতল থেকে তিন পোলের মাথা এলাকায় অভিযান পরিচালনা করেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন অভিযানে নেতৃত্ব দেন। ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৩০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয় গতকালের অভিযানে। নগরের গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছিল জুতা, ব্যাগ ও চায়ের দোকান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে বিভিন্ন ধরনের দোকান নির্মিত হয়েছে। ফুটপাত পরিষ্কার রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নগরের আমতল এলাকায় এই অভিযান চালানো হয়েছে।