প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রামে বনভূমির সঙ্গে নিবিড়ভাবে জড়িত ব্যক্তিদের উচ্ছেদ না করার দাবি জানিয়েছে ‘৮ গণসংগঠনের কনভেনিং কমিটি’ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্যে বলা হয়, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান প্রতিষ্ঠার লক্ষ্যে সংখ্যালঘু মারমা ও চাকদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে আয়োজন চলছে, তা অবিলম্বে বন্ধ করা হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক অংগ্য মারমা ও যুগ্ম সম্পাদক এসিংমং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা প্রমুখ। বিজ্ঞপ্তি