উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে জমিদার বাড়ির খাসজমির ওপর বসবাসরত একটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে এই উচ্ছেদ অভিযান চালান। জাকির হোসেন জানান, পৌর শহরের নড়াইল গ্রামের ৬৩ মৌজার ১ নম্বর খতিয়ানের ১৪১৮ ও ১৪১৯ দাগের ৫৮ শতক জমির ওপর প্রায় ৪০টি পরিবার কয়েক বছর ধরে অবৈধভাবে বসবাস করে আসছিল। পরিবারগুলোকে একাধিকবার জায়গা ছাড়তে নোটিশ দেওয়া হয়। গতকাল শরিফুল ইসলাম নামের এক ব্যক্তির অবৈধ ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে। নড়াইল প্রতিনিধি