উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার মহাসড়কের পাশের বিভিন্ন দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছে। গতকাল সকালে জেলা প্রশাসকের নির্দেশে গাজীপুরের নির্বাহী হাকিম জেসমিন নাহারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় চান্দনা চৌরাস্তা মোড় থেকে উত্তরে প্রায় আধা কিলোমিটার এলাকায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।