প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোটকুমিরা বাজার এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভকে ঘিরে গড়ে ওঠা অবৈধ দোকান ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বসানো অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম। এ সময় আটটি দোকানকে ২২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ জানান, দুই মাস আগেও অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। স্থায়ীভাবে সেখানে বেষ্টনী দিতে না পারলে আবারও দখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।