উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাটের উত্তর প্রান্তে খাসজমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ইউএনও মো. সাব্বির আহমেঞ্চদ জানান, পার্শ্ববর্তী বাকেরগঞ্জ এলাকার একটি প্রভাবশালী চক্র দুমকির লেবুখালী মৌজার খাসজমিতে অবৈধভাবে দোকানঘর তুলে তা ভাড়া দিয়ে আসছিল। দখলমুক্ত করতে নোটিশ দেওয়া হলেও তারা দখল ছাড়েনি। তাই এ অভিযান চালানো হয়।