উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের কাশারীপাড়াতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খাসজমি উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শাহিনুজ্জামান পুলিশের সহায়তায় এ অভিযান চালান। সেখানে তাঁরা সাইনবোর্ড টাঙিয়ে দেন। শাহিনুজ্জামান বলেন, ১৯৬৯ সালের দিকে কাশারীপাড়া এলাকার আবু সুফিয়ান ১১ শতক খাসজমি বন্দোবস্ত নেন। মাসিক ৫০০ টাকায় তাঁকে বন্দোবস্ত দেয় সরকার। আবু সুফিয়ান ২০০০ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করলেও ১৫ বছর ধরে কোনো খাজনা দেননি। খাজনা পরিশোধে নোটিশ দেওয়া হলেও তিনি সাড়া দেননি।