উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাধীন গোমতী সেতুর দক্ষিণ পাশে দ্বিতীয় গোমতী সেতু নির্মাণে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চলাকালে গোমতী সেতুর দক্ষিণ পাশে পুরান ফেরিঘাট বাজার এলাকার তিন শতাধিক দোকানঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা সওজের কর্মকর্তা জাকির আলম বলেন, উচ্ছেদ অভিযানের দুই মাস আগে দোকানিদের সতর্ক করে নোটিশ দেওয়া হয়।