উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে তোলা পুরোনো লোহা বিক্রির ১০টি দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ১০ দোকানের মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।